নদিয়ায় ইডি-র হানা, ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি
নদিয়া, ৯ জুলাই (হি.স.): নদিয়ার কালীনারায়ণপুরে বৃহস্পতিবার সকালেই চিটফান্ড সংক্রান্ত তদন্তে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাঁচজন ইডি আধিকারিক কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন। চিটফান্ড ব্যবসায়ীর বাড়ি ঘিরে তল্লাশি চালায়
নদিয়ায় ইডি-র হানা, ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি


নদিয়া, ৯ জুলাই (হি.স.): নদিয়ার কালীনারায়ণপুরে বৃহস্পতিবার সকালেই চিটফান্ড সংক্রান্ত তদন্তে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাঁচজন ইডি আধিকারিক কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন। চিটফান্ড ব্যবসায়ীর বাড়ি ঘিরে তল্লাশি চালায় হচ্ছে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার সকালেই ইডি-র দল হানা দেয় নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত কালীনারায়ণপুরে শুভ্র কান্তি নাগের বাড়িতে। তার বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে। মূলত আর্থিক লগ্নী কারী সংস্থা ছিল তার। সেই সংক্রান্ত ঘটনায় তার বাড়িতে ইডির তল্লাশি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande