
শিলিগুড়ি, ৯ জুলাই (হি.স.): একদিনের উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল আর এন রবি। বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন রাজ্যপাল। রাজ্যের ২০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠক করেন আচার্য তথা রাজ্যপাল আর এন রবি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রাররা বৈঠকে যোগ দিয়েছেন।
উত্তরবঙ্গের অধিকাংশ বিশ্ববিদ্যালয় এই বৈঠকে রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো তাদের বিভিন্ন সমস্যার কথা আচার্যকে জানাবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই বৈঠকের পরে উত্তরকন্যায় বিপর্যয় মোকাবিলা নিয়ে রাজ্যপালের বৈঠকের কথাও রয়েছে। দিনের নির্ধারিত কর্মসূচি শেষ করে বিকেলে তিনি বিমানে কলকাতায় ফিরে যাবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ