ট্রাক্টর-ট্রলির সঙ্গে বাইকের সংঘর্ষ; দুই যুবকের মৃত্যু, আহত এক
বারাবাঁকি, ১০ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের বরাবাঁকি জেলার ফতেহপুর থানা এলাকার দাদনপুর গ্রামের কাছে ট্রাক্টর-ট্রলির সঙ্গে বাইকের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক যুবক। রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। সোমবার পুলিশ সূত্রে জান
ট্রাক্টর-ট্রলির সঙ্গে বাইকের সংঘর্ষ, দুই যুবকের মৃত্যু আহত এক


বারাবাঁকি, ১০ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের বরাবাঁকি জেলার ফতেহপুর থানা এলাকার দাদনপুর গ্রামের কাছে ট্রাক্টর-ট্রলির সঙ্গে বাইকের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক যুবক। রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে।

সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, ফতেহপুর শহরের জোশী টোলার বাসিন্দা শৈলেন্দ্র ওরফে হেমল জোশী (২২), শক্তিমান জোশী (১৯) এবং সচিন জোশী (২১) একই বাইকে করে লোধেশ্বর মহাদেব মন্দিরে জলাভিষেক করতে যাচ্ছিলেন। দাদনপুরের কাছে তাঁদের বাইকটি সামনে চলা একটি ট্রাক্টর-ট্রলিতে ধাক্কা মারে। ট্রাক্টর-ট্রলিটিতেও কয়েকজন পুণ্যার্থী ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনায় তিন যুবকই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা শক্তিমানকে জেলা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরিবারের অভিযোগ, রেফার করার পর প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করেও অ্যাম্বুল্যান্স আসেনি। পরে অবস্থার অবনতি হলে পুলিশ সরকারি গাড়িতে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তবে পথেই তাঁর মৃত্যু হয়। এই দুর্ঘটনায় শৈলেন্দ্র ওরফে হেমল জোশীরও মৃত্যু হয়েছে। আহত সচিন জোশীর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে।

অ্যাম্বুল্যান্স আসতে দেরি হওয়ায় ক্ষুব্ধ পরিজনরা হাসপাতালে বিক্ষোভ দেখান। পরে ঘটনাস্থলে পৌঁছে আধিকারিকরা তাঁদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফতেহপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমিত সিং ভাদৌরিয়া জানান, দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে এবং একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande