জাতীয় বাংলা সম্মেলনের সভাপতি সিদ্ধব্রত দাস যোগ দিলেন কংগ্রেসে, শক্তি বাড়ছে দলের
কলকাতা, ১৪ আগস্ট (হি. স.) : জাতীয় বাংলা সম্মেলনের সভাপতি সিদ্ধব্রত দাস শুক্রবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করলেন। তাঁর সঙ্গেই সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ নেতা ও কর্মীও হাত শিবিরে যোগ দেন। এদিন আয়োজিত যোগদান কর্মসূচিতে এআইসিসি-র পশ্চিমবঙ্গের দা
কংগ্রেস শিবিরে সাড়ম্বরে যোগদান পর্বে আগ্রহ


কলকাতা, ১৪ আগস্ট (হি. স.) : জাতীয় বাংলা সম্মেলনের সভাপতি সিদ্ধব্রত দাস শুক্রবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করলেন। তাঁর সঙ্গেই সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ নেতা ও কর্মীও হাত শিবিরে যোগ দেন। এদিন আয়োজিত যোগদান কর্মসূচিতে এআইসিসি-র পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা প্রকাশ জোশী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সিদ্ধব্রতর হাতে দলের পতাকা তুলে দেন।

উল্লেখ্য, সিদ্ধব্রত দাস ছাড়াও এদিন কংগ্রেসে যোগ দিয়েছেন সৈকত পাল, পুষ্পল গোস্বামী, উৎসব দাস ও পিয়ালি জানি-সহ আরও অনেকে। জাতীয় বাংলা সম্মেলনের কয়েকশো সদস্য সশরীরে অনুষ্ঠানে উপস্থিত থেকে কংগ্রেসে যোগদান করেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংগঠনের আরও কয়েক হাজার সদস্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেসে যোগ দিয়েছেন।

কংগ্রেস নেতৃত্বের মতে, সিদ্ধব্রত দাস এবং তাঁর সহকর্মীদের যোগদানে রাজ্যে দলের সাংগঠনিক শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের দাবি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং বাংলার মানুষের অধিকার ও স্বার্থের লড়াইয়ে এই যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দলে যোগ দিয়ে নবাগত সদস্যরা কংগ্রেসের নেতৃত্বে রাজ্যজুড়ে সংগঠন বৃদ্ধি ও রাজনৈতিক কর্মসূচি আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির মিডিয়া ও প্রচার বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande