নতুন আদালত ভবন ও মাল্টি-লেভেল পার্কিংয়ের দাবিতে সরব শিলিগুড়ির আইনজীবীরা
শিলিগুড়ি, ১৪ অগস্ট (হি.স.) : নতুন আদালত ভবন এবং মাল্টি-লেভেল পার্কিংয়ের দাবিতে সরব হলেন শিলিগুড়ি আদালতের আইনজীবীরা। শুক্রবার শিলিগুড়ি আদালত চত্বর পরিদর্শনে আসেন রাজ্যের আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস এবং পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। এদিন দুই মন্ত্রী
নতুন আদালতের দাবি


শিলিগুড়ি, ১৪ অগস্ট (হি.স.) : নতুন আদালত ভবন এবং মাল্টি-লেভেল পার্কিংয়ের দাবিতে সরব হলেন শিলিগুড়ি আদালতের আইনজীবীরা। শুক্রবার শিলিগুড়ি আদালত চত্বর পরিদর্শনে আসেন রাজ্যের আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস এবং পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। এদিন দুই মন্ত্রী আদালত চত্বর ঘুরে দেখেন এবং আইনজীবীদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

পরিদর্শনের সময় আইনজীবীরা দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যার কথা মন্ত্রীদের সামনে তুলে ধরেন। তাঁদের বক্তব্য, বর্তমান আদালত ভবনে কাজ চালাতে নানা অসুবিধা হচ্ছে। আদালতের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি গাড়ি রাখার জায়গার অভাবও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই নতুন আদালত ভবনের সঙ্গে মাল্টি-লেভেল পার্কিং তৈরির দাবি জানানো হয়।

আইনজীবীরা জানান, এই দাবিগুলি দীর্ঘদিনের। কিছুদিন আগেই বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু শিলিগুড়ি আদালত পরিদর্শনে এলে তাঁর কাছেও একই দাবি জানানো হয়েছিল। শুক্রবার দুই মন্ত্রীর পরিদর্শনে ফের বিষয়টি সামনে আসে।

এদিন আদালত পরিদর্শনের পাশাপাশি ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিও পালন করা হয়। আইনজীবীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ।

আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস জানান, নতুন আদালত ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। আইনজীবীদের দাবি ও আদালতের পরিকাঠামোগত প্রয়োজনীয়তা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে বলেও তিনি আশ্বাস দেন। মন্ত্রীদের আশ্বাসে দ্রুত সমস্যার সমাধানের আশা করছেন আইনজীবীরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande