
নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): কলকাতার হোটেলে আগুনে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স মাধ্যমে জানিয়েছেন, কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণহানির খবরটি অত্যন্ত মর্মান্তিক। যাঁরা আপনজনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্যের জন্য আমি প্রার্থনা করছি।
উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এক্স মাধ্যমে শোকবার্তায় জানান, কলকাতার মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত। শোকের এই মুহূর্তে শোকার্ত পরিবারবর্গের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ