বাঁকুড়ায় চোলাই কারবার আটকাতে অভিযান
বাঁকুড়া, ২৩ আগস্ট (হি. স.): চোলাই মদের রমরমা কারবার রুখতে যৌথ অভিযানে নামে আবগারি দফতর ও ইন্দপুর থানার পুলিশ। রবিবার ইন্দপুর ব্লকের পলাশিডাঙা, মড়লু ও আলিঝাড়া এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এই অভিযানে প্রায় ৩০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়
বাঁকুড়ায় চোলাই কারবার আটকাতে অভিযান


বাঁকুড়া, ২৩ আগস্ট (হি. স.): চোলাই মদের রমরমা কারবার রুখতে যৌথ অভিযানে নামে আবগারি দফতর ও ইন্দপুর থানার পুলিশ। রবিবার ইন্দপুর ব্লকের পলাশিডাঙা, মড়লু ও আলিঝাড়া এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এই অভিযানে প্রায় ৩০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি চোলাই তৈরির জন্য মজুত করা কয়েকশো লিটার গাঁজানো রস,৪২০ লিটার গাঁজানো মিশ্রণ (ওয়াশ), দুটি অ্যালুমিনিয়ামের বড় হাড়ি,একটি পাতন যন্ত্র ,২২০ কেজি চিটা গুড় এবং ৫ কেজি ইস্ট বাজেয়াপ্ত করা হয়। চোলাই তৈরির কাঁচা সরঞ্জাম নষ্ট করে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে যে দীর্ঘদিন ধরে ওই এলাকাগুলিতে অবৈধ চোলাইয়ের কারবার চলছিল। চোলাই খেয়ে অসুস্থ হওয়া, পারিবারিক অশান্তি, মারামারির মতো ঘটনা লেগেই থাকত। স্থানীয়দের অভিযোগ, কম দামে চোলাই মিলছে বলেই শ্রমজীবী মানুষ এর নেশায় জড়িয়ে পড়ছেন। এর জেরে সংসারে আর্থিক টানাটানি ও অশান্তির ঘটছে। স্ত্রীকে মারধোর করে টাকাপয়সা কেড়ে নিয়ে বা বাড়ির সামগ্রী বিক্রি করে মদ খাওয়ার প্রবনতা বেড়েই চলছিল। এদিন অভিযানে ছিলেন বাঁকুড়া আবগারি দফতরের ডেপুটি এক্সারসাইজ কালেক্টর শুভ্র চট্টোপাধ্যায় ও ইন্দপুর থানার ওসি শ্রীমন্ত চক্রবর্তী সহ অন্যান্যরা। আবগারি দফতরের আধিকারিকরা জানান, চোলাইয়ের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande