সামাজিক দায়বদ্ধতার বার্তাও তুলে ধরেছে পি আর এস আই সংস্থার কলকাতা চ্যাপ্টারের অনন্য ভূমিকা পালন করে চলেছে - মন্ত্রী ড. শঙ্কর ঘোষ
কলকাতা, ২৩ আগস্ট (হি. স.) : পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া, কলকাতা চ্যাপ্টারের উদ্যোগে রবিবার ৫৬তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হল। এই অনুষ্ঠানের সূচনা করেন এ রাজ্যের পরিষদীয় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ড. শঙ্কর ঘোষ। উদ্বোধনী ভাষণে তিনি বলেন - সর
পিআরএসআই সংস্থার ৫৬তম বার্ষিক সাধারণ সভা


কলকাতা, ২৩ আগস্ট (হি. স.) : পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া, কলকাতা চ্যাপ্টারের উদ্যোগে রবিবার ৫৬তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হল। এই অনুষ্ঠানের সূচনা করেন এ রাজ্যের পরিষদীয় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ড. শঙ্কর ঘোষ। উদ্বোধনী ভাষণে তিনি বলেন - সর্বজন স্বীকৃত এই প্রতিষ্ঠানটি লক্ষ্যে অবিচল রয়েছে এবং সমাজ গঠনে, সচেতনতা বাড়াতে সর্বস্তরে যে ভূমিকা পালন করে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। বিশিষ্ট শিল্পপতি রবীন্দ্র চামারিয়া, তবলা বাদক তন্ময় বোস প্রমুখ উপস্থিত ছিলেন। পি আর এস আই সংস্থার প্রায় ৮০ জন সদস্য এদিন সভায় যোগদান করেন। বিশেষ আকর্ষণ হিসেবে সাংস্কৃতিক সন্ধ্যায় - বন্দেমাতরম সমবেত সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। উল্লেখ্য, পরিবেশনায় - কলকাতা কলিং। এই সঙ্গীত পরিবেশনার নেতৃত্বে ছিলেন ঋত্বিক মিত্র। প্রসঙ্গতঃ কলকাতা চ্যাপ্টারের চেয়ারম্যান সৌম্যজিৎ মহাপাত্র এদিন সভায় মন্ত্রীকে উত্তরীয় প্রদান করেন। সেই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে বিশেষ স্মারক প্রদান করা হয়েছে। ওই সভায় এছাড়াও সভাপতি অনিন্দ্য দাস, সম্পাদক চিত্রলেখা বন্দোপাধ্যায়, ন্যাশনাল কাউন্সিল মেম্বার কিষাণ কুমার কেজরিওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande