পর্যটকদের নেতিবাচক মনস্তত্ত্ব স্টাডি করতে রাজ্য পর্যটন দফতরের সমীক্ষা
কলকাতা, ২৩ আগস্ট( হি. স.) : রাজ্যের পর্যটকদের নেতিবাচক মনস্তত্ত্ব সম্পর্কে সমীক্ষার জন্য খড়্গপুর আই আই টির সঙ্গে এক প্রস্থ আলোচনা হয়েছে রাজ্য পর্যটন দফতরের। ওই কাজের জন্য তাদেরকে প্রাথমিকভাবে নিয়োগ করার যে ভাবনা তা শেয়ার করেছেন মন্ত্রী। সেইসঙ্গে
রাজ্য পর্যটন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ড. শঙ্কর ঘোষ


কলকাতা, ২৩ আগস্ট( হি. স.) : রাজ্যের পর্যটকদের নেতিবাচক মনস্তত্ত্ব সম্পর্কে সমীক্ষার জন্য খড়্গপুর আই আই টির সঙ্গে এক প্রস্থ আলোচনা হয়েছে রাজ্য পর্যটন দফতরের। ওই কাজের জন্য তাদেরকে প্রাথমিকভাবে নিয়োগ করার যে ভাবনা তা শেয়ার করেছেন মন্ত্রী। সেইসঙ্গে রবিবার কলকাতা শহরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বক্তব্য রাখেন পর্যটন মন্ত্রী ড. শঙ্কর ঘোষ। এই প্রসঙ্গে জানিয়েছেন যে, কেন এ রাজ্যের পর্যটকদের ঘোরা ও বেড়ানো সম্পর্কে তাদের সিংহভাগের মধ্যেই রয়েছে নিজের রাজ্য সম্পর্কে নেতিবাচক মনোভাব। মূলতঃ তা কাটিয়ে তুলতেই সচেষ্ট এ রাজ্যের পর্যটন দফতর। কোনওরকম রাখঢাক না করেই স্টাডি করছে রাজ্য পর্যটন দফতরের - মন্ত্রী। পরিবর্তিত পরিস্থিতিতে সেকারণেই পর্যটকদের আত্মবিশ্বাস বাড়াতে দরকার হয়ে পড়েছে 'কনফিডেন্স লেভেল' - গড়ে তোলা। মন্ত্রী এই সম্পর্ক - পি আর এস আই, কলকাতা চ্যাপ্টারের কাছে এই প্রসঙ্গে কাজে যোগদানের জন্য আহ্বান জানিয়েছেন মন্ত্রী স্বয়ং।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande