
কলকাতা, ২৩ আগস্ট (হি.স.): দেশের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতীয় সেনা যে ভাবে শত্রুপক্ষকে যোগ্য জবাব দিয়েছে এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের শক্তিতে দেশরক্ষা বলয়কে সুরক্ষিত করেছে, তা বিশ্বের সামনে এক দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী মোদীর অনুপ্রেরণায় এবং প্রতিরক্ষামন্ত্রীর যোগ্য নেতৃত্বে ভারত বিশ্বমঞ্চে ডিফেন্স সেক্টরের পরিচালক হয়ে উঠছে।
রবিবার গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্যে পাঁচ নতুন প্রকল্পের ভূমিপুজো হয়। সেই অনুষ্ঠানমঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘রাজ্যে আগে শুধু শিল্প বন্ধ হওয়ার কথা শোনা যেত। এখন বাংলায় শুধুই বিনিয়োগের খবর শোনা যায়।’ শুভেন্দুও রাজনাথের প্রশংসা করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ