
কলকাতা, ২৩ আগস্ট (হি. স.) : রাজ্য পর্যটন দফতরের নতুন লোগো - এর আত্মপ্রকাশ শীঘ্রই। রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে এই খবর জানিয়েছেন এ রাজ্যের পর্যটন মন্ত্রী ড. শঙ্কর ঘোষ। এই প্রসঙ্গে এদিন তিনি আরও জানিয়েছেন যে, আগামী ৪ সেপ্টেম্বর বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে এ নিয়েই রয়েছে মূলতঃ মেগা ইভেন্ট। উল্লেখ্য, পর্যটন শিল্পকে আরও নতুন সাজে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। রাজ্য সরকারের তরফেও নানারকমের ভাবনা চিন্তা চলছে। এ নিয়েই আলোকপাত করতে গিয়ে স্পষ্ট করেই তিনি এদিন আরও বলেন, প্রথমতঃ পরিবেশ বান্ধব পর্যটন, দ্বিতীয়তঃ রাজস্ব আদায়, তৃতীয়তঃ কর্মসংস্থান, চতুর্থতঃ পর্যটকদের মধ্যে ও ইতিবাচক মনোভাব গড়ে তোলা। এই প্রসঙ্গে কটাক্ষের সুরে তিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে এদিন জানিয়েছেন যে, পাহাড় থেকে সাগর এবং জঙ্গল থেকে ধর্মস্থান সমস্ত কিছু মজুত রয়েছে। ছিল না কেবল মরুভূমি। বিগত সরকারের আমলে এই দ্রষ্টব্য ছিল না। যদিও পর্যটন শিল্পের নামেই এ রাজ্যকে মরুভূমি করে তুলেছে। সেই ছবির বদল দ্রুত দরকার। এ কারণেই লোগো থেকে শুরু করে পর্যটন কেন্দ্রিক নতুন নীতি রূপায়ণে সচেষ্ট রাজ্য সরকার।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত