আইসিসি প্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞায় জাপানের ক্ষোভ, ‘দুর্ভাগ্যজনক’ বললেন প্রধানমন্ত্রী তাকাইচি
টোকিও, ২৫ আগস্ট (হি. স.): আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর সভাপতি এবং জাপানের নাগরিক তোমোকো আকানেকে আমেরিকার নিষেধাজ্ঞার ঘটনায় অসন্তোষ প্রকাশ করল জাপান। প্রধানমন্ত্রী সানে তাকাইচি জানিয়েছেন, মার্কিন এই পদক্ষেপ জাপানের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূ
আইসিসি প্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞায় জাপানের ক্ষোভ, ‘দুর্ভাগ্যজনক’ বললেন প্রধানমন্ত্রী তাকাইচি


টোকিও, ২৫ আগস্ট (হি. স.): আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর সভাপতি এবং জাপানের নাগরিক তোমোকো আকানেকে আমেরিকার নিষেধাজ্ঞার ঘটনায় অসন্তোষ প্রকাশ করল জাপান। প্রধানমন্ত্রী সানে তাকাইচি জানিয়েছেন, মার্কিন এই পদক্ষেপ জাপানের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং জাপান বরাবরই আইসিসিকে সমর্থন করে এসেছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাকাইচি বলেন, আইসিসির প্রতি জাপানের দায়বদ্ধতা অটুট রয়েছে। এর আগে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছিলেন তিনি। আকানের বিরুদ্ধে পদক্ষেপ না করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত আমেরিকাকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল বলেও জানিয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী।

সম্প্রতি আইসিসির সভাপতি তোমোকো আকানে এবং আদালতের সিনিয়র ট্রায়াল আইনজীবী আবদুলায়ে সেয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর অভিযোগ, এমন দেশগুলির আধিকারিকদের বিরুদ্ধে আইসিসির পদক্ষেপে ওই দুই আধিকারিক সরাসরি যুক্ত ছিলেন, যারা আদালতের বিচারিক ক্ষমতা স্বীকার করেনি।

ওয়াশিংটনের দাবি, আমেরিকা-সহ আদালতের সদস্য নয় এমন দেশগুলির নাগরিকদের বিরুদ্ধে বিচারিক ক্ষমতা প্রয়োগের চেষ্টা করে আইসিসি নিজের সীমা অতিক্রম করেছে। ট্রাম্প প্রশাসন একে মার্কিন সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছে। ভবিষ্যতে আদালতের বিরুদ্ধে আরও পদক্ষেপ করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

অন্যদিকে, আইসিসির অন্যতম প্রধান আর্থিক সহযোগী জাপান জানিয়েছে, তারা প্রতিষ্ঠানটির স্বাধীনতা ও ভূমিকার প্রতি সমর্থন অব্যাহত রাখবে। তাকাইচি বলেন, পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখা হবে এবং প্রয়োজন হলে উপযুক্ত পদক্ষেপ করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande