ট্রাম্পের নতুন দাবি, লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার ভাবনা
ওয়াশিংটন, ২৫ আগস্ট (হি.স.): আমেরিকা ও কানাডার মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার কথা ভাবা হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-
ট্রাম্পের নতুন দাবি, লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার ভাবনা


ওয়াশিংটন, ২৫ আগস্ট (হি.স.): আমেরিকা ও কানাডার মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার কথা ভাবা হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে তিনি এ কথা জানান।

লেক অন্টারিও আমেরিকা ও কানাডার সীমান্তে অবস্থিত। হ্রদের একদিকে রয়েছে আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্য, অন্যদিকে কানাডার অন্টারিও প্রদেশ। ট্রাম্প তাঁর বক্তব্যে বলেন, আমেরিকা এখন অন্টারিওর সঙ্গে আরও বেশি বাণিজ্যের আশা করছে না। সেই কারণেই হ্রদটির নাম পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

প্রধান কোনও ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের প্রসঙ্গ ট্রাম্প এর আগেও তুলেছেন। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি একটি নির্বাহী নির্দেশ জারি করে মেক্সিকো উপসাগরকে আমেরিকায় ‘গাল্ফ অব আমেরিকা’ নামে উল্লেখ করার নির্দেশ দিয়েছিলেন। সেই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্কও তৈরি হয়েছিল।

তৎকালীন সময়ে মেক্সিকোর বক্তব্য ছিল, আমেরিকা একতরফাভাবে গোটা উপসাগরের নাম পরিবর্তন করতে পারে না। কোনও দেশের সার্বভৌম অধিকার তার উপকূল সংলগ্ন নির্দিষ্ট সমুদ্রসীমা পর্যন্তই সীমাবদ্ধ। এবার লেক অন্টারিওর নাম পরিবর্তন নিয়ে ট্রাম্পের নতুন বক্তব্যে আমেরিকা-কানাডার চলতি বাণিজ্যিক উত্তেজনার মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande