কাছাড়ে যৌথ অভিযানে ১.১০ লক্ষ ইয়াবা ও ২২৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৩
শিলচর (অসম), ৩ আগস্ট (হি.স.) : কাছাড় জেলায় মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সোমবার গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৩৮ নম্বর আসাম রাইফেলস এবং লক্ষীপুর থানার পুলিশের যৌথ অভিযানে ভুবন পাহাড়ের পাদদেশে মতিনগর এলাকা থেকে বিপু
1.10 lakh Yaba tablets and 223 grams of heroin seized in a joint operation in Cachar


শিলচর (অসম), ৩ আগস্ট (হি.স.) : কাছাড় জেলায় মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সোমবার গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৩৮ নম্বর আসাম রাইফেলস এবং লক্ষীপুর থানার পুলিশের যৌথ অভিযানে ভুবন পাহাড়ের পাদদেশে মতিনগর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মোট ১ লক্ষ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ১৪ কেজি। পাশাপাশি ১০টি সাবানের বাক্সে বিশেষভাবে লুকিয়ে রাখা ২২৩ গ্রাম হেরোইনও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় উদ্ধার হওয়া মাদকদ্রব্য যথাক্রমে ইয়াবা ও হেরোইন বলে নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন ময়াজুল হক (২৩), পিতা মমুর আলী, স্টেলমন (১৯), পিতা বাহমন এবং নূর হুসেন (৩২), পিতা আজিজুর রহমান। তিনজনেরই বাড়ি কাছাড় জেলার কচুদরম কালাখাল এলাকায়।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande