শ্রীভূমিতে জনগণনার স্ব-গণনায় সহায়তায় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
শ্রীভূমি (অসম), ৩ আগস্ট (হি.স.) : সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলাতেও ২ আগস্ট থেকে জনগণনার স্ব-গণনা (Self Enumeration) শুরু হয়েছে, যা চলবে ১৬ আগস্ট পর্যন্ত। এই সময়ে নাগরিকরা se.census.gov.in পোর্টালে লগইন করে ধাপে ধাপে স্ব-গণনার ফর্ম পূরণ করতে পার
শ্রীভূমিতে জনগণনার স্ব-গণনায় সহায়তায় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ


শ্রীভূমি (অসম), ৩ আগস্ট (হি.স.) : সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলাতেও ২ আগস্ট থেকে জনগণনার স্ব-গণনা (Self Enumeration) শুরু হয়েছে, যা চলবে ১৬ আগস্ট পর্যন্ত। এই সময়ে নাগরিকরা se.census.gov.in পোর্টালে লগইন করে ধাপে ধাপে স্ব-গণনার ফর্ম পূরণ করতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে এই সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

স্ব-গণনায় কোনও ধরনের প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হলে সহায়তার জন্য জেলার প্রতিটি সার্কেল, পুরসভা এবং জেলা আয়ুক্ত কার্যালয়ে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হয়েছে। জেলা প্রশাসনের প্রকাশিত তালিকা অনুযায়ী শ্রীভূমি সদর সার্কেলে রাজদীপ গোস্বামী (৯৮৬৪২৬৩২১৯), বদরপুর সার্কেলে আব্দুল রাজ্জাক (৭০০২৮০৪১৩২), নিলামবাজার সার্কেলে তুষার ঘোষ (৯৭০৬৭৪৬৮১১), পাথারকান্দি সার্কেলে অনুপ দাস (৭০০২১৬৫০৬৮), আর কে নগর সার্কেলে ধ্রুবজ্যোতি পাল (৮৮২২৩৯০৫৩০), শ্রীভূমি পুরসভায় বনমিত লাল দাস (৬০০২২৩৬৬৫৭), আর কে নগর পুরসভায় বিশালকান্তি পাল (৮০১১৬৬৫০৬৬) এবং জেলা আয়ুক্ত কার্যালয়ে জয়দীপ শুক্লবৈদ্য (৯৪৭৬৭৬২৭০৮) ও বাসুদেব দেব (৯৭০৭৪৩৪৫৬৫) দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা পরিচালিত হচ্ছে। ১৭ আগস্ট থেকে এনুমারেটররা বাড়ি বাড়ি গিয়ে স্ব-গণনার তথ্য যাচাই করবেন এবং প্রথম পর্যায়ের হাউস লিস্টিংয়ের কাজ সম্পন্ন করবেন।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande