
কলকাতা, ৩ আগস্ট(হি.স.): রাজ্যের দুর্নীতিদমন শাখাকে নতুন করে সাজানো হচ্ছে। রাজ্যের গোয়েন্দা বিভাগে (আইবি) কর্মরত তিন আইপিএস আধিকারিককে নিয়ে আসা হল দুর্নীতিদমন শাখায়।
সোমবার বিজ্ঞপ্তি জারি করে নয়া এই নিয়োগের কথা জানিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের গোয়েন্দা বিভাগের আইজি মুরলীধরকে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে।
এ ছাড়াও আইবি-র ডিআইজি আকাশ মাঘারিয়া এবং স্পেশ্যাল সুপারিনটেন্ডেন্ট কামনাশিস সেনকেও দুর্নীতি দমন শাখায় আনা হয়েছে।
বস্তুত, মুখ্যমন্ত্রীর দায়িত্ত্ব নেওয়ার পর থেকে একাধিকবার দুর্নীতিরোধে সব রকম ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে নির্দিষ্ট ব্যবস্থা নিয়ে একাধিক ঘোষণাও করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত