মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠক নিয়ে জল্পনা
কলকাতা, ৩ আগস্ট (হি.স.): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মঙ্গলবার এনসিপিআই সাংসদদের বৈঠকে কি বাড়ছে কাকলি শিবিরের সংখ্যা? সোমবার এই জল্পনা উস্কে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ২০ জন থাকবেন বলে আমিও শুনেছি।
মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠক নিয়ে জল্পনা


কলকাতা, ৩ আগস্ট (হি.স.): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মঙ্গলবার এনসিপিআই সাংসদদের বৈঠকে কি বাড়ছে কাকলি শিবিরের সংখ্যা? সোমবার এই জল্পনা উস্কে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ২০ জন থাকবেন বলে আমিও শুনেছি। তার থেকে যদি বেড়ে যায়, সেটা কালকে বোঝা যাবে। এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী। সংসদে বাদল অধিবেশনের শুরুতেই এই বৈঠক হওয়ার কথা ছিল। প্রথমে কথা ছিল, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক হবে। পরে ঠিক হয়, বঙ্গভবনে বৈঠক হবে।

কিন্তু, বাংলায় গুরুত্বপূর্ণ কাজের জন্য গত ২৮ জুলাই দিল্লি যেতে পারেননি শুভেন্দুবাবু।

অবশেষে বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে এসে চূড়ান্ত হল, বঙ্গভবনে মঙ্গলবার এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠকে ২০ জন সাংসদ থাকবেন, নাকি সংখ্যাটা তার চেয়ে বেশি হবে, তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande