বিশ্ব ওজোন দিবসে পরিবেশ রক্ষার বার্তা মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির
ভুবনেশ্বর, ১৬ সেপ্টেম্বর (হি.স.): বিশ্ব ওজোন দিবস উপলক্ষে ওজোন স্তর সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বুধবার সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি পরিবেশ রক্ষায় সকলকে দায়িত্বশ
ওজোন দিবসে পরিবেশ রক্ষার বার্তা মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির


ভুবনেশ্বর, ১৬ সেপ্টেম্বর (হি.স.): বিশ্ব ওজোন দিবস উপলক্ষে ওজোন স্তর সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বুধবার সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি পরিবেশ রক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

বুধবার মুখ্যমন্ত্রী বলেন, ওজোন স্তর রক্ষা এবং পরিবেশের সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হল বিশ্ব ওজোন দিবস। তিনি জানান, টেকসই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া, পরিবেশ সংরক্ষণ আরও জোরদার করা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়ে তুলতে ওড়িশা সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তুলতে অবদান রাখার আহ্বান জানান। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিচ্ছন্ন, সবুজ ও সমৃদ্ধ ওড়িশা গড়ার লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও জানান তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande