দু’দিনের ছত্তিশগড় সফরে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী
রায়পুর, ১৬ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় মহিলা ও শিশুবিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বুধবার থেকে দু’দিনের ছত্তিশগড় সফরে থাকবেন। সফরকালে রাজধানী রায়পুরে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করবেন তিনি। নি
দু’দিনের ছত্তীসগঢ় সফরে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী


রায়পুর, ১৬ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় মহিলা ও শিশুবিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বুধবার থেকে দু’দিনের ছত্তিশগড় সফরে থাকবেন। সফরকালে রাজধানী রায়পুরে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করবেন তিনি।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বুধবার রাতে রায়পুরে পৌঁছবেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে রাত কাটাবেন তিনি। বৃহস্পতিবার সকাল ১১টায় রায়পুরের ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাগৃহে আয়োজিত ‘সশক্ত নারী-সমৃদ্ধ পরিবার অভিযান ও সেবা পক্ষকাল’ কর্মসূচিতে যোগ দেবেন অন্নপূর্ণা দেবী।

এরপর রায়পুরের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করবেন তিনি। সেখানে কেন্দ্রগুলির পরিকাঠামো ও অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখার পাশাপাশি মহিলা ও শিশুবিকাশ দফতরের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতিও পর্যালোচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande