
বিজনোর, ১৮ সেপ্টেম্বর (হি. স.): উত্তর প্রদেশের বিজনোরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৫ বছর বয়সী এক শ্রমিকের । গুরুতর আহত হয়েছে আরও দুজন। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে নগিনা-কোতোয়ালি সড়কে ।
এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে একজন মোরাদাবাদের কাঁঠ থানার অন্তর্গত মিশ্রীপুর গ্রামের বাসিন্দা পাতীরাম (৩৫)। আহতদের নাম সুরেন্দ্র (৩০), রাহুল (২০) । এছাড়াও ছিল আরও দুই সঙ্গী ।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রতিদিনের মতো একটি ট্র্যাক্টর-ট্রলিতে চেপে কিরতপুরের জঙ্গলে কৃষকদের ক্ষেতে যাচ্ছিল। নগিনা-কোতোয়ালি সড়কের কালাখেড়ি ব্রিজের কাছে পৌঁছাতেই ট্রলির চাকাটি হঠাৎ ভেঙে ট্র্যাক্টরের সঙ্গে ধাক্কা খায় এবং ট্রলিটি উল্টে যায়।
দুর্ঘটনায় পাতীরাম, সুরেন্দ্র ও রাহুল গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পাতীরামকে মৃত বলে ঘোষণা করেন। আহত সুরেন্দ্র ও রাহুলের চিকিৎসা চলছে । খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক