বিহারের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ এয়ার মার্শাল তরুণ চৌধুরীর, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পাটনা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): শুক্রবার বিহারের রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সেন্ট্রাল এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ এয়ার মার্শাল তরুণ চৌধুরী। শুক্রবার রাজভবনে বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এয
বিহারের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ এয়ার মার্শাল তরুণ চৌধুরীর


পাটনা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): শুক্রবার বিহারের রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সেন্ট্রাল এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ এয়ার মার্শাল তরুণ চৌধুরী। শুক্রবার রাজভবনে বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এয়ার মার্শাল তরুণ চৌধুরী| এই সাক্ষাৎকালে অসামরিক ও সামরিক সহযোগিতা জোরদার করা, ভারতীয় বিমান বাহিনী এবং বিহার সরকারের মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যতে বিহটা বিমানবন্দরের যৌথ ব্যবহার-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এয়ার মার্শাল তরুণ চৌধুরী রাজ্য প্রশাসনের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের অগ্রগতি সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন। দ্রুত দুর্যোগ মোকাবিলা ও ত্রাণকাজের প্রস্তুতি জোরদার করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও জনকল্যাণ সম্পর্কিত অভিন্ন লক্ষ্যগুলো এগিয়ে নিয়ে যাওয়ার উপরও আলোকপাত করা হয় বৈঠকে। রাজ্যপালকে বিহটা এয়ার ফোর্স স্টেশন পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান এয়ার মার্শাল তরুণ চৌধুরী| বৈঠকের শেষে উভয় পক্ষই ভারতীয় বিমান বাহিনী এবং বিহার সরকারের মধ্যে বিদ্যমান সমন্বয় বজায় রাখা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande