বিহারের বন্যা-দুর্গতদের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তিন মাসের বেতন দান নিতিন নবীনের
পাটনা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নবীন বিহারে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন| তিনি জানান, বন্যা-দুর্গত পরিবারগুলোকে আর্থিক সহায়তা, ত্রাণ শিবির, খাবার এবং চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে।
নিতিন নবীন


পাটনা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নবীন বিহারে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন| তিনি জানান, বন্যা-দুর্গত পরিবারগুলোকে আর্থিক সহায়তা, ত্রাণ শিবির, খাবার এবং চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। রাজ্যসভার সদস্য হিসেবে তিনি তাঁর তিন মাসের বেতনের ৬ লক্ষ ৩৫ হাজার টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছেন।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নিতিন নবীন বলেন, বন্যা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে| ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে সময়মতো ত্রাণ ও প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিতে সরকার পূর্ণ তৎপরতার সঙ্গে কাজ করছে। রাজ্য সরকার বন্যা-দুর্গত পরিবার পিছু সাত হাজার টাকা করে এখনও পর্যন্ত ৫৫০ কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা প্রদান করেছে। বিজেপি সভাপতি জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ শিবির, কমিউনিটি কিচেন, চিকিৎসা সুবিধা এবং গবাদিপশুর জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। উদ্ধারকাজে এনডিআরএফ এবং এসডিআরএফ মোতায়েন রয়েছে। কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির মূল্যায়নও করা হচ্ছে, যার ভিত্তিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারও বিহারের বন্যা পরিস্থিতির ওপর নজর রাখছে। ১৬ সেপ্টেম্বর বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ ও উদ্ধারকাজ পর্যালোচনা করেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেছেন এবং কেন্দ্রের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande