শনিবার ২০-তম রোজগার মেলায় ৫১ হাজারের বেশি যুবক-যুবতীকে নিয়োগপত্র দেবেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০-তম ''রোজগার মেলা''-য় বিভিন্ন সরকারি সংস্থায় নবনিযুক্ত ৫১ হাজারের বেশি যুবক-যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। প্রধানমন্ত্রী এ দিন দুপুর সাড়ে ১২টায় ভিডিও কনফারেন্সের মা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০-তম 'রোজগার মেলা'-য় বিভিন্ন সরকারি সংস্থায় নবনিযুক্ত ৫১ হাজারের বেশি যুবক-যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। প্রধানমন্ত্রী এ দিন দুপুর সাড়ে ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়োগপত্র প্রদানের পাশাপাশি নবনিযুক্তদের উদ্দেশে ভাষণও দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে, দেশজুড়ে ৪৫টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হবে। এই সময় নবনিযুক্তরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগে দায়িত্বভার গ্রহণ করবেন। এর মধ্যে রয়েছে রাজস্ব বিভাগ, রেল মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা বিভাগ এবং প্রতিরক্ষা মন্ত্রক-সহ অন্যান্য বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে। সরকারের মতে, রোজগার মেলা যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ প্রদান এবং দেশের উন্নয়নে তাদের বৃহত্তর অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার অংশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande