বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা রাহুলের; পাল্টা খোঁচা সুধাংশু ত্রিবেদীর
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমাজ মাধ্যমের একটি পোস্টের কড়া জবাব দিলো ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুক্রবার বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী রাহুলের রাজনৈতিক জ্ঞান নিয়ে প্রশ্ন তু
সুধাংশু ত্রিবেদী


নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমাজ মাধ্যমের একটি পোস্টের কড়া জবাব দিলো ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুক্রবার বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী রাহুলের রাজনৈতিক জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন|

শুক্রবার বিজেপি সদর দফতরে সাংবাদিক বৈঠকে এই বিষয়ে সরব হন সুধাংশু ত্রিবেদী| বলেন, দীর্ঘদিন ধরেই এমন ধারণা প্রচলিত আছে যে, দেশ, সমাজ, সংস্কৃতি এবং ধর্ম সম্পর্কে জ্ঞানের অভাব রয়েছে রাহুল গান্ধীর| কিন্তু তাঁর সাম্প্রতিক বক্তব্য থেকে এটাও বোঝা যায়, তিনি নিজের দলের রাজনৈতিক ইতিহাস সম্পর্কেও অবগত নন। সুধাংশু ত্রিবেদী বলেন, রাহুল গান্ধী অভিযোগ তুলেছেন বিজেপি নাকি শিবসেনা, এনসিপি এবং তৃণমূল কংগ্রেসকে শেষ করার চেষ্টা করছে। অথচ এই দলগুলির গঠনের প্রেক্ষাপট কংগ্রেসের নিজস্ব রাজনৈতিক ইতিহাসের সঙ্গে যুক্ত। ত্রিবেদী বলেন, রাহুল গান্ধীর উচিত নিজের দলের রাজনৈতিক ঐতিহ্য এবং সেখান থেকে বেরিয়ে তৈরি হওয়া দলগুলির ইতিহাসের দিকে নজর দেওয়া। সুধাংশু ত্রিবেদী বলেন, রাজনৈতিক দলগুলির ইতিহাস এবং তাদের গঠনের পটভূমি না বুঝে অন্য কোনও দলের ওপর দায় চাপানো অনুচিত।

উল্লেখ্য, রাহুল গান্ধী শুক্রবার সমাজ মাধ্যমে তাঁর একটি পোস্টে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলিকে বিভক্ত করার অভিযোগ করেছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande