উত্তরাখণ্ডে ভারত-মঙ্গোলিয়ার ১৮-তম যৌথ সামরিক মহড়া, জোর পাহাড়ি যুদ্ধ ও আধুনিক রণকৌশলে
পিথোরাগড়, ২৬ সেপ্টেম্বর (হি.স.): সন্ত্রাসবাদ দমন এবং দুই বাহিনীর মধ্যে কৌশলগত সমন্বয় বাড়াতে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে চলছে ভারত ও মঙ্গোলিয়ার ১৮-তম যৌথ সামরিক মহড়া। পিথোরাগড়ের ''ফরেন ট্রেনিং নোড''-এ আয়োজিত এই মহড়ায় ভারতীয় সেনা এবং মঙ্গোলিয
উত্তরাখণ্ডে ভারত-মঙ্গোলিয়ার ১৮-তম যৌথ সামরিক মহড়া, জোর পাহাড়ি যুদ্ধ ও আধুনিক রণকৌশলে


পিথোরাগড়, ২৬ সেপ্টেম্বর (হি.স.): সন্ত্রাসবাদ দমন এবং দুই বাহিনীর মধ্যে কৌশলগত সমন্বয় বাড়াতে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে চলছে ভারত ও মঙ্গোলিয়ার ১৮-তম যৌথ সামরিক মহড়া। পিথোরাগড়ের 'ফরেন ট্রেনিং নোড'-এ আয়োজিত এই মহড়ায় ভারতীয় সেনা এবং মঙ্গোলিয়ার সশস্ত্র বাহিনীর জওয়ানরা যৌথভাবে অংশ নিয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রসঙ্ঘের নির্দেশিকা (ইউএন ম্যান্ডেট) মেনে প্রতিকূল ভৌগোলিক পরিবেশে জঙ্গিদমন অভিযান সফলভাবে পরিচালনা করাই এই অনুশীলনের মূল লক্ষ্য। মহড়া চলাকালীন আধুনিক আগ্নেয়াস্ত্রের পরিচালনা, নিখুঁত নিশানায় ফায়ারিং এবং সংকীর্ণ ভবনে অভিযান চালানোর বিশেষ কৌশল ‘রুম ইন্টারভেনশন ড্রিল’-এর নিবিড় প্রশিক্ষণ চলছে।

সামরিক রণকৌশল আদানপ্রদানের পাশাপাশি এই মহড়ায় নজর কেড়েছে দুই দেশের সাংস্কৃতিক ও ঐতিহ্যগত মার্শাল আর্টের প্রদর্শন। মঙ্গোলীয় সেনারা তাঁদের প্রাচীন ধ্রুপদী কুস্তি 'বোখ' এবং খালি হাতে আত্মরক্ষামূলক লড়াইয়ের (আনআর্মড কমব্যাট) নানা কৌশল প্রদর্শন করেন। সেনা কর্তাদের মতে, এই যৌথ উদ্যোগ কেবল দুই দেশের সামরিক দক্ষতা ও সমন্বয়ই বৃদ্ধি করবে না, বরং ভারত ও মঙ্গোলিয়ার দীর্ঘদিনের দ্বিপাক্ষিক মৈত্রী এবং পারস্পরিক আস্থাকে আরও সুদৃঢ় করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande