ইম্ফল পূর্বে দুই এনআরএফএম ক্যাডার গ্রেফতার, উদ্ধার বিপুল পরিমাণ তোলাবাজির টাকা
ইম্ফল, ২৬ সেপ্টেম্বর (হি. স.) : মণিপুরের ইম্ফল পূর্ব জেলায় এক বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘ন্যাশনাল রেভোলিউশনারি ফ্রন্ট অফ মণিপুর’ (এনআরএফএম)-এর দুই সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করেছে স্পেশাল সিডিও ইউনিটের যৌথ পুলিশ দল। শুক্রবারের এই অভিযা
দুই এনআরএফএম ক্যাডার গ্রেফতার


ইম্ফল, ২৬ সেপ্টেম্বর (হি. স.) : মণিপুরের ইম্ফল পূর্ব জেলায় এক বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘ন্যাশনাল রেভোলিউশনারি ফ্রন্ট অফ মণিপুর’ (এনআরএফএম)-এর দুই সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করেছে স্পেশাল সিডিও ইউনিটের যৌথ পুলিশ দল। শুক্রবারের এই অভিযানে ধৃতদের হেফাজত থেকে তোলাবাজির নগদ টাকা ও একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে। ঘটনায় ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া জারি রেখেছে পুলিশ।

পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথম অভিযুক্তকে তার নিজ এলাকা থেকেই গ্রেফতার করা হয়। ধৃত ক্যাডারের নাম লাইশরাম সুরেশ ওরফে এল. টোম্বা সিং (২৭)। সে ইম্ফল পূর্ব জেলার অচনবিগেই এলাকার কোইরেঙ্গেই মামাং লিকাইয়ের বাসিন্দা লাইশরাম পামচৌবা সিং-এর পুত্র।

সুরেশকে জেরার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বেআইনিভাবে আদায় করা নগদ ৩০,৫০০ টাকা, একটি আইফোন এবং এনআরএফএম সংগঠনের পাঁচটি ক্যাডার ডিমান্ড লেটার (তোলা আদায়ের নোটিশ) উদ্ধার করেছে। এর পাশাপাশি MN06 SA-6260 রেজিস্ট্রেশন নম্বরের একটি কালো রঙের মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশি অনুসন্ধানে জানা গেছে, তোলাবাজির মাধ্যমে আদায় করা অর্থ দিয়েই এই মোটরসাইকেলটি কেনা হয়েছিল।

পরবর্তী ধাপে ধৃত সুরেশকে কঠোর জেরার মুখে তার অন্যতম সহযোগী নংগ্রেনখোম্বা লোইতোংবাম (২১)-এর নাম উঠে আসে। লোইতোংবাম ইম্ফল পূর্ব জেলার কেইকোল মায়াই লিকাইয়ের বাসিন্দা লোইতোংবাম লুখোই সিং-এর পুত্র। সে এনআরএফএম-এর বিভিন্ন নাশকতামূলক ও অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করত বলে অভিযোগ। তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকেও তার নিজস্ব বাসভবন থেকে গ্রেফতার করে। ধৃত দুজনকে রিমান্ডে নিয়ে বিশদ জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande