বালিগঞ্জে স্বামী প্রণবানন্দ মাতৃ সম্মেলন: নারী জাগরণ ও মূল্যবোধ গঠনের বার্তা
​কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি.স.) :নারী জাগরণ, পারিবারিক মূল্যবোধ, আত্মনির্ভরতা এবং নৈতিক সমাজ গঠনের বার্তা নিয়ে আয়োজিত হল স্বামী প্রণবানন্দ মাতৃ সম্মেলন। রবিবার সকালে বালিগঞ্জের ঐতিহ্যবাহী রাজা শ্রীনাথ সভাগৃহে মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে এই সম্মে
ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে আলোচনাচক্র সম্পন্ন


​কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি.স.) :নারী জাগরণ, পারিবারিক মূল্যবোধ, আত্মনির্ভরতা এবং নৈতিক সমাজ গঠনের বার্তা নিয়ে আয়োজিত হল স্বামী প্রণবানন্দ মাতৃ সম্মেলন। রবিবার সকালে বালিগঞ্জের ঐতিহ্যবাহী রাজা শ্রীনাথ সভাগৃহে মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে।​প্রসঙ্গত, যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের আদর্শ ও প্রদর্শিত পথকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবার ও সমাজে নারীর ভূমিকা এবং দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী অন্বেষানন্দজী মহারাজ, সন্ন্যাসিনী মা তেজময়ী, সন্ন্যাসিনী মা আত্মস্থানন্দময়ী এবং সন্ন্যাসিনী মা বেদপ্রাণা। এছাড়া নারী জাগরণ নিয়ে বক্তব্য রাখেন দুই চিকিৎসক রনিতা রায় ও সুলতা মণ্ডল।​এদিনের আলোচনায় আদর্শ মাতৃত্বের মাধ্যমে সমাজ গঠন, পারিবারিক বন্ধনে আধ্যাত্মিক চেতনার ভূমিকা, নারীর আত্মমর্যাদা ও স্বাধিকারের জাগরণ, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ, মানসিক শান্তি এবং নৈতিক মূল্যবোধ গঠনে মায়ের ভূমিকার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে চর্চা করা হয়।​এই প্রসঙ্গে স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ বলেন, নারীশক্তির জাগরণ শুধু ব্যক্তিগত উন্নতির বিষয় নয়, এর সঙ্গে পরিবার, সমাজ এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎও জড়িয়ে রয়েছে। উল্লেখ্য, শিক্ষা, আত্মনির্ভরতা ও নৈতিক চেতনার মাধ্যমে নারীর ক্ষমতায়নের উপরও বিশেষভাবে জোর দিয়েছেন উপস্থিত সকল বক্তারা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande