এশিয়ান গেমস ২০২৬, দশম দিন: ২৮ সেপ্টেম্বর ভারত ক'টি পদক জিতেছে
কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : এশিয়ান গেমসের দশম দিনে ভারত মোট ৮টি পদক জিতেছে। এই দিনে ভারত কোনো স্বর্ণপদক জিততে না পারলেও ৪টি রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জ পদক জিতেছে। শুটিংয়ে ২৫ মিটার পিস্তল ইভেন্টে রুপো জিতেছেন এষা সিং এবং কুরাশ ইভেন্টে ব্রোঞ্জ পদক এ
এশিয়ান গেমস ২০২৬, দশম দিন: ২৮ সেপ্টেম্বর ভারত ক'টি পদক জিতেছে


কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : এশিয়ান গেমসের দশম দিনে ভারত মোট ৮টি পদক জিতেছে। এই দিনে ভারত কোনো স্বর্ণপদক জিততে না পারলেও ৪টি রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জ পদক জিতেছে।

শুটিংয়ে ২৫ মিটার পিস্তল ইভেন্টে রুপো জিতেছেন এষা সিং এবং কুরাশ ইভেন্টে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন পিঙ্কি বালহারা।

এছাড়া অ্যাথলেটিক্সে মুরলী শ্রীশংকর, গুলবীর সিং, যশ বীর সিং রুপো এবং বিত্র্যা রামরাজ, পারুল চৌধুরী ও রোহিত যাদব ব্রোঞ্জ পদক অর্জন করেছেন ।

দশম দিনের শেষে পদক তালিকায় ভারত ১২তম স্থানে রয়েছে।ভারতের মোট পদক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫টিতে।

গেমসের দশম দিনের শেষে পদক তালিকায় প্রথম তিনটি স্থানে রয়েছে যথাক্রমে চিন(২৩০) , জাপান (১৬৪) এবং দক্ষিণ কোরিয়া(৯০)।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande