
কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : রোদ ঝলমলে আকাশ। সকাল হতেও দুশ্চিন্তা ছিল না। মেঘলা আকাশ তো দূর অস্ত। শুকনে খটখটে আবহাওয়া। বল পায়ে ছুটে চলল দুই দলের খেলোয়াড়রা।
এর পরিপ্রেক্ষিতেই সোমবার কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের খেলায় একদিকে - জয়ী বিএনআর এবং অন্যদিকে পরাজিত ভিক্টোরিয়া। আইএফএর তরফেও এদিন জানানো হয়েছে যে, - প্রথম ডিভিশনের খেলায় কলকাতা ফুটবল লিগ ২০২৬-২০২৭, সোমবার দুটি খেলা ছিল। প্রথম খেলায় - জয়ী বিএনআর রিক্রিয়েশন ক্লাব। খেলার ফলাফল - ২-১ গোলের ব্যবধান। মহমেডান স্পোর্টিং ক্লাবের মাঠে ওই খেলায় হাওড়া ইউনিয়ন হারল। তবে হারল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। শ্যাম মেটালিক্স অনুশীলনী ১ গোলে জিতল ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত