বাংলা সিনিয়র ক্রিকেট দলের ১৬ জন খেলোয়াড়ের নাম ঘোষণা, অসমে অনুশীলন শিবির
কলকাতা, ২৮ সেপ্টেম্বর ( হি. স.) : আগামী ৩০ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে পরের মাসে আগামী ৬ অক্টোবর পর্যন্ত অসম ক্রিকেট আ্যসোসিয়েশন স্টেডিয়ামে চলবে সিনিয়র বাংলা পুরুষ দলের একটানা অনুশীলন। আসন্ন মরসুমের আগে এমনতর আয়োজন। সোমবার ওই ঘোষণা করা হয়েছে
সিএবি-র ঘোষণা অনুযায়ী ১৬জনের দল


কলকাতা, ২৮ সেপ্টেম্বর ( হি. স.) : আগামী ৩০ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে পরের মাসে আগামী ৬ অক্টোবর পর্যন্ত অসম ক্রিকেট আ্যসোসিয়েশন স্টেডিয়ামে চলবে সিনিয়র বাংলা পুরুষ দলের একটানা অনুশীলন। আসন্ন মরসুমের আগে এমনতর আয়োজন। সোমবার ওই ঘোষণা করা হয়েছে। অনুশীলন শিবিরের জন্য তাদের অসমের গৌহাটি পৌঁছতে হবে। বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও এদিন তা ঘোষণা করা হয়েছে। ১৬ জনের দলে রয়েছে - সুদীপ চ্যাটার্জি (অধিনায়ক), সুমন্ত গুপ্ত, অভিমন্যু ঈশ্বরণ, অঙ্কুর পাল, অঙ্কিত শুক্লা, শুভম চ্যাটার্জি, অভিষেক পোড়েল ও শাকির হাবিব গান্ধী (উইকেট রক্ষক), প্রদীপ্ত প্রামাণিক, করণলাল, আমীর গণি, সৌম্যদীপ মন্ডল, সুরজ সিন্ধু জয়সোওয়াল, মহম্মদ কাইফ, গীত পুরী ও ঈশান পোড়েল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande