বক্স অফিসে বাড়ল সিদ্ধার্থ-তামান্নার 'দ্য ওয়ান'-এর দাপট
মুম্বই, ২৮ সেপ্টেম্বর ( হি.স.) : ছবি মুক্তির তৃতীয় দিনে বক্স অফিসে বাড়ল সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়ার ছবি ''দ্য ওয়ান''- এর দাপট। সোমবার বক্স অফিস সূত্রে জানা গেছে , রবিবার ছবিটি আয় করে ১৪ কোটি টাকা। প্রথম দিনে ছবিটি আয় করে ৮ কোটি এব
বক্স অফিসে  বাড়ল সিদ্ধার্থ-তমন্নার 'দ্য ওয়ান'-র দাপট


মুম্বই, ২৮ সেপ্টেম্বর ( হি.স.) : ছবি মুক্তির তৃতীয় দিনে বক্স অফিসে বাড়ল সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়ার ছবি 'দ্য ওয়ান'- এর দাপট। সোমবার বক্স অফিস সূত্রে জানা গেছে , রবিবার ছবিটি আয় করে ১৪ কোটি টাকা। প্রথম দিনে ছবিটি আয় করে ৮ কোটি এবং দ্বিতীয় দিনে এর আয় ছিল ১১.২৫ কোটি টাকা। প্রথম তিন দিনে ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে ৩৩.২৫ কোটি টাকায় । বিশ্বজুড়ে ছবিটির আয় ৪৩.১৫ কোটি টাকা। ছবিটিতে সিদ্ধার্থ ও তামান্না ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সুনীল গ্রোভার, মণীশ পল এবং শ্বেতা তিওয়ারির মত কলাকুশলীরা ।

অন্যদিকে, দক্ষিণী অভিনেতা ন্যানি অভিনীত 'দ্য প্যারাডাইজ' মুক্তির চতুর্থ দিনে, রবিবার, সব ভাষা মিলিয়ে আয় করেছে ১৫.৭০ কোটি টাকা । ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ ৮০.৫০ কোটি টাকা। বিশ্বজুড়ে মোট বক্স অফিস সংগ্রহ ১৩৮.২৫ কোটি টাকা। এই ছবিতে ন্যানির পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন রাঘব জুয়াল, মোহন বাবু এবং সোনালী কুলকার্নির মতো কলা-কুশলীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande