
মুম্বই, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : সোমবার, শেয়ারবাজারে আতঙ্কের সেই চেনা ছবি ফেরায় মাথায় হাত লগ্নিকারীদের। মাত্র এক ঘণ্টায় প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা হারিয়ে ‘হাঁড়ির হাল’ হয়েছে তাঁদের। কবে এই পরিস্থিতির বদল হবে, তা নিয়ে সন্দিহান আর্থিক বিশেষজ্ঞ মহল।
এ দিন বাজার খুলতে না খুলতেই লাফিয়ে লাফিয়ে নামতে নামতে থাকে স্টকের সূচক। মাত্র এক ঘণ্টার মধ্যে ৯০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। ফলে, বেলা সাড়ে ১২টা নাগাদ ৭২,৯৪১ পয়েন্টে নেমে আসে বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। এই সময়সীমার মধ্যে এতে ১.২৬ শতাংশের পতন লক্ষ্য করা গিয়েছে।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) ছবিও ভিন্ন নয়। বেলা সাড়ে ১২টার মধ্যে প্রায় ৩০০ পয়েন্ট নেমে যায় নিফটি-৫০। ফলে, হু-হু করে কমে ২২,৮৫৫ পয়েন্টে চলে আসে ওই সূচক। শতাংশের নিরিখে এই পতনের পরিমাণ ১.২৩ বলে জানা গিয়েছে।
পরিস্থিতির বদল কিভাবে হচ্ছে, সে দিকেই তাকিয়ে দেশের তাবড় ব্রোকারেজ ফার্ম।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত