
কলকাতা, ৩০ সেপ্টেম্বর (হি. স.) : কলকাতায় লেদার কমপ্লেক্স এর ট্যানার্স আ্যসোসিয়েশন -এর ২২তম বার্ষিক সাধারণ সভা বুধবার সম্পন্ন হয়েছে। যদিও এদিন আলোচনার বিষয় ছিল চর্মশিল্পের ভবিষ্যৎ ও পরিবেশবান্ধব উদ্যোগ নিয়ে কলকাতায় বার্ষিক সভা।
চর্মশিল্পের ভবিষ্যৎ, সম্ভাবনা ও পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা নিয়ে কলকাতায় অনুষ্ঠিত হল কলকাতা লেদার কমপ্লেক্স ট্যানার্স (CLC Tanners Association) -আ্যসোসিয়েশন এর ২২তম বার্ষিক সাধারণ সভা। শহরের এক বিশিষ্ট হোটেলের সভাকক্ষে আয়োজিত এই সভায় চর্মশিল্পের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্ব, উদ্যোক্তা, শিল্পকর্তা এবং সংগঠনের সদস্যেরা উপস্থিত ছিলেন। শিল্পের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যতের সম্ভাবনা এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। অতিথি ও সংগঠনের সদস্যদের নিয়ে বিশেষ আলোচনা পর্বও অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। এছাড়াও বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার এবং কৃষি দফতরের মন্ত্রী অশোক দিন্দা।
মন্ত্রী দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেছেন, সংগঠনগুলি ঐক্যবদ্ধভাবে কাজ করলে তবেই তো উন্নয়ন সম্ভব। এদিকে, লেদার কমপ্লেক্সের চেয়ারম্যান রমেশ জুনেজা বলেন, বিজেপি সরকারের পক্ষ থেকে এই প্রথম এত সুন্দর ভাবে অনুষ্ঠানটি সফল হয়েছে। মন্ত্রীরাও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্ট সংগঠনের ওই বার্ষিক সভায় সংগঠনের গতিপ্রকৃতি পর্যালোচনার পাশাপাশি আগামীদিনের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে । বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের উপস্থিতি ও মতবিনিময়ের মধ্য দিয়ে শিল্পের ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার বার্তাও উঠে আসে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত