জম্মু-কাশ্মীরে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, উঁচু পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
শ্রীনগর, ৩০ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে আগামী কয়েক দিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আগামী ৫ ও ৬ অক্টোবর কেন্দ্রশাসিত অঞ্চলের উঁচু পাহাড়ি এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে তুষারপাতের সম্ভাবনা রয়ে
জম্মু-কাশ্মীরে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, উঁচু পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা


শ্রীনগর, ৩০ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে আগামী কয়েক দিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আগামী ৫ ও ৬ অক্টোবর কেন্দ্রশাসিত অঞ্চলের উঁচু পাহাড়ি এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, আগামী ৯ থেকে ১১ অক্টোবর পর্যন্ত আকাশ আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে। বর্তমানে এই অনুকূল ও শুষ্ক আবহাওয়াকে কাজে লাগিয়ে উপত্যকার কৃষকদের আপেল ও ধান তোলার কাজ নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। শুষ্ক পরিস্থিতির কারণে ফসল কাটা এবং পরবর্তী প্রক্রিয়াকরণ দ্রুত সম্পন্ন করার জন্যও কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande