বৃহস্পতিবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের শতবর্ষ উদযাপনে যোগ দেবেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার দিল্লির ভারত মণ্ডপমে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন। ওই দিন তিনি সকাল ১১টায় এই অনুষ্ঠানে ভাষণ দেবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী ইউনিয
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার দিল্লির ভারত মণ্ডপমে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন। ওই দিন তিনি সকাল ১১টায় এই অনুষ্ঠানে ভাষণ দেবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের শতবার্ষিকী স্মরণে একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করবেন। এরপর তিনি একটি বইও উন্মোচন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই অনুষ্ঠানটি বছরব্যাপী চলা শতবার্ষিকী উদযাপনের সমাপনী পর্ব। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ হওয়া উপলক্ষে বছরভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল গত বছরের ১ অক্টোবর। এই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের সমস্ত রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা। এছাড়াও কেন্দ্রীয় সরকারের ঊর্ধ্বতন আধিকারিকরা, শিক্ষাবিদ, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কর্মকর্তা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের উদ্যোগে বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম দিনে ভারত মণ্ডপমে ‘শতাব্দী সমারোহ- মন্থন’ আয়োজিত হবে। এতে বিশিষ্ট বক্তাদের ভাষণের পর বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande