প্রধানমন্ত্রী মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের টেলিফোনিক বার্তালাপ, দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা
নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা সারেন। ফোনালাপকালে দুই রাষ্ট্রপ্রধান বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি (এনার্জি), গুরুত্বপূর্ণ ও
মোদী  ও ট্রাম্প


নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা সারেন। ফোনালাপকালে দুই রাষ্ট্রপ্রধান বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি (এনার্জি), গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতির সার্বিক পর্যালোচনা করেন।

প্রধানমন্ত্রী কার্যালয় (পিএমও) সূত্রে জানানো হয়েছে, দুই নেতাই ভারত-মার্কিন সর্বাত্মক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে (কম্প্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ) আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। একইসঙ্গে উভয় দেশের জনগণের কল্যাণ ও স্বার্থ সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং নিবিড় যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত পোষণ করেছেন।

এছাড়াও, দুই বিশ্বনেতা বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বৈশ্বিক শান্তি ও স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে চলমান প্রচেষ্টাগুলি পর্যালোচনা করেন। আগামীদিনেও পারস্পরিক সৌহার্দ্য ও যোগাযোগ বজায় রাখার বিষয়ে সহমত প্রকাশ করেছেন দুই শীর্ষ নেতা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande