
বাঁকুড়া , ৩০ সেপ্টেম্বর (হি.স.) : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে এবার বাঁকুড়ার তিন পূজা কমিটি সরকারী অনুদান নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।বুধবার তাদের এই সিদ্ধান্তের কথা তারা সরকারী স্তরে জানিয়ে দিয়েছেন। বাঁকুড়া শহরের অন্যতম বিগ বাজেটের পূজো হরেশ্বর মেলা ইন্দারাগোড়া দূর্গাপূজা কমিটি ও রবীন্দ্রসরনী দূর্গাপূজা কমিটি ও অধিবাসী বৃন্দের পূজা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। হরেশ্বর মেলা পূজা কমিটির সম্পাদক রমেশ মুরারকা এ প্রসঙ্গে জানান পূজোও আনুষঙ্গিক যা খরচ হয় সেই টাকা এলাকার অধিবাসী ও শুভাকাঙ্ক্ষী দের প্রদেয় টাকা তেই হয়ে যায়,সেজন্য এবার তারা সরকারী অনুদান নেবেন না।মুখ্যমন্ত্রীর আহ্বানে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। রবীন্দ্রসরনী দূর্গাপূজা কমিটির সম্পাদক মুন্না চক্রবর্তী বলেন এবার তাদের আনুমানিক ব্যায় তিরিশ লক্ষ টাকা। সেই টাকা আমরা সবাই মিলে সংগ্রহ করছি।যেহেতু আমরা এই টাকা সংগ্রহ করতে সমর্থ সেহেতু সরকারী অর্থ নেব না সিদ্ধান্ত নিয়েছি।এতে সরকারের চাপ কমবে। সরকারি অনুদান না নেওয়ার এই সিদ্ধন্ত কে স্বাগত জানিয়েছেন বাঁকুড়াবাসী। অনেকেই আবার পূজা অনুদান সহ খয়রাতির নামে সরকারি টাকা অপচয় বন্ধের দাবি তুলেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট